“বাংলার মানুষ কাদের মোল্লার এবার ফাসি দেখতে চায়” রণ সংগীতে তেঁতুলিয়া যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিবাদের ঝড় !
বাংলাপোষ্ট২৪/ই: পঞ্চগড় তেঁতুলিয়ায় “বাংলার মানুষ কাদের মোল্লার এবার ফাসি দেখতে চায়” মোঃ রিয়াজুল মোল্লার সংগীতে ৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় গণপ্রতিবাদের মুখরিত হলো ঐতিহাসিক তেতুলতলা প্রাঙ্গন। গত মঙ্গলবার যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড রায় বাংলার মানুষ মেনে নিতে না পেরে রাজপথে নেমে এসেছিল।
কাঁপিয়ে তুলেছিল রাজপথ। এই রাজপথ জনতার ঢলে ঢাকা শাহবাগ যেন রুপ নিল প্রতিবাদের ঝড় তাহরির স্কয়ার। তাহরির স্কয়ার আন্দোলনের অগ্নিশিখা প্রজ্জ্বলিত করলো অনলাইন ব্লগার, ফেসবুক এক্টিভিট্সি, টুইটারসহ সামাজিক সংগঠনের স্টেটাস এবং কলম যোদ্ধারা। শাহবাগ পরিণত হলো প্রজন্ম চত্বর।
প্রজন্ম চত্ত্বরের আন্দোলনের ঢেউ উসলিয়ে পড়লো সারাদেশ। সারাদেশ এখন প্রতিবাদের ঝড়ে কাঁপছে বাংলার ৫৫ হাজার বর্গমাইলের ভুখন্ড।। রুপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের প্রতি ভুখন্ড প্রকম্পিত হলো যেন প্রতিবাদী কন্ঠের শব্দের বর্জপাতে।