“বাংলার মানুষ কাদের মোল্লার এবার ফাসি দেখতে চায়” রণ সংগীতে তেঁতুলিয়া যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিবাদের ঝড় !
বাংলাপোষ্ট২৪/ই: পঞ্চগড় তেঁতুলিয়ায় “বাংলার মানুষ কাদের মোল্লার এবার ফাসি দেখতে চায়” মোঃ রিয়াজুল মোল্লার সংগীতে ৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় গণপ্রতিবাদের মুখরিত হলো ঐতিহাসিক তেতুলতলা প্রাঙ্গন। গত মঙ্গলবার যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড রায় বাংলার মানুষ মেনে নিতে না পেরে রাজপথে নেমে এসেছিল।
কাঁপিয়ে তুলেছিল রাজপথ। এই রাজপথ জনতার ঢলে ঢাকা শাহবাগ যেন রুপ নিল প্রতিবাদের ঝড় তাহরির স্কয়ার। তাহরির স্কয়ার আন্দোলনের অগ্নিশিখা প্রজ্জ্বলিত করলো অনলাইন ব্লগার, ফেসবুক এক্টিভিট্সি, টুইটারসহ সামাজিক সংগঠনের স্টেটাস এবং কলম যোদ্ধারা। শাহবাগ পরিণত হলো প্রজন্ম চত্বর।
প্রজন্ম চত্ত্বরের আন্দোলনের ঢেউ উসলিয়ে পড়লো সারাদেশ। সারাদেশ এখন প্রতিবাদের ঝড়ে কাঁপছে বাংলার ৫৫ হাজার বর্গমাইলের ভুখন্ড।। রুপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের প্রতি ভুখন্ড প্রকম্পিত হলো যেন প্রতিবাদী কন্ঠের শব্দের বর্জপাতে।
এবার আর রাজাকার,আল বদর তথা যুদ্ধাপরাধীদের রক্ষা নেই। ফাঁসিতে ঝুলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাদের। একাত্তুরের মানবতাবিরোধী হত্যাযজ্ঞ কাজে সহায়তাকারী এই দোসররা যাতে ফাঁসির কাষ্ঠ থেকে রক্ষা না পায়-সে লক্ষ্য নিয়ে রাজপথ প্রকম্পিত করছে তরুণ প্রজন্মের নব যোদ্ধারা। এই তরুণ প্রজন্মের আন্দোলনের ঢেউ পঞ্চগড় তেঁতুলিয়া জনগনের উপর বয়ে গেল একইভাবে।
তাই আজ তারা বিকেল ৪টায় তেঁতুলিয়া ঐতিহাসিক তেতুলতলাকে বেছে নিল শাহাবাগের মতোই একটা তাহরির স্কয়ার হিসেবে।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি-তেঁতুলিয়া নামের এক সংগঠন কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই-দিতে হবে স্লোগানে বিক্ষোভ সমাবেশ, গণ সংগীত ও মিছিলের আয়োজন করে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড রায় হয় গত মঙ্গলবার।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি-তেঁতুলিয়া নামের এক সংগঠন কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই-দিতে হবে স্লোগানে বিক্ষোভ সমাবেশ, গণ সংগীত ও মিছিলের আয়োজন করে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড রায় হয় গত মঙ্গলবার।
এই রায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় সারাদেশের মতো এখানকার জনগনের। অংশ নেয় বিভিন্ন পেশাজীবি মানুষ। প্রতিবাদ সভায় বক্তারা একাত্তুরের রাজাকার, আল বদর তথা যুদ্ধাপরাধীদের ফাঁসি কামনা করেন। কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড নয়, তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেওয়া হয়। বিক্ষোভ সভায় বক্তাদের বক্তৃতায় ফুটে উঠে ফাঁসি আর ফাঁসি তীব্র প্রতিবাদী শব্দ।
একাত্তুরের ঘাতক আবুল কালাম আযাদের মতো ফাঁসির দড়িতে ঝুলিয়ে কাদের মোল্লার সহ বাকি সব যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ড কামনা করেন।
এ বিক্ষোভ সমাবেশ ও গণ সংগীতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো.হাসান আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো.নায়বুল ইসলাম, রিয়াজুল মোল্লা,নজরুল ইসলাম, আঃ হাকিমসহ আওয়ামী লীগের অংগসংগঠনের প্রমুখ ব্যাক্তিরা। এ রির্পোট লেখা পর্যন্ত তেঁতুলিয়া শিল্পকলা একাডেমীর শিল্পী গোষ্ঠী স্বাধীনতার গান পরিবেশন করে যাচ্ছিলেন।
http://www.banglapost24.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8D/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন