মানুষ যেভাবে বেঁচে থাকে
পর্ব-১
মানুষ বেশ কয়েকটি ধাপে বেঁচে থাকে তা নিন্মরুপ-
জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত
পর্ব-১
প্রকৃতি যেমন বিচিত্র-বর্ণিল। ঠিক মানুষের জীবনটাও বিচিত্র। নানা বর্ণের নানা রঙের মিশ্রনে কাটে মানুষের জীবন। প্রকৃতি পাল্টায় রং,বর্ণ,সময়। আর মানুষের জীবনেও আসে এক একসময় একেক মুহুর্ত বা সময়। সব সময় মানুষের এক যায়না। জীবন চলার পথে সময়ে সময়ে ঘটে অনেক কিছু। সেই নানা বৈচিত্র্যতায় মানুষের জীবন যখন যেভাবে কাটে,সে রঙের চিত্র আমার চোখে অনেক দিন ধরেই চলচ্চিত্র দীর্ঘ ছবির মতো ৩ ঘন্টার চলছিল। তাই আজ মানুষ যেভাবে বেঁচে থাকে,তেমনি এক চিত্র তুলে ধরার জন্য পাঠকের পড়ার আয়নায় হাজির হলাম।
মানুষ বেশ কয়েকটি ধাপে বেঁচে থাকে তা নিন্মরুপ-
জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত
মানুষ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন পরিবেশে বেঁচে থাকে। নানা রঙ,নানা ঢঙ নিয়ে রুপ নেয় একেক সময়। যেমন-মানুষ যখন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়,তখন সে নিত্যান্তই এক শিশু। তখন তার কোন বোধগম্য থাকে। থাকে না বোধশক্তির জ্ঞান। আরেকজন মানুষের সাহচর্যে তাকে আস্তে আস্তে পরিণত হতে হয়। সেই আরেকজন হলোই পরম মমতাময়ী মা। এরপর বাবার আদর,আত্নীয়-স্বজনের স্নেহ। এভাবেই মানুষ শিশু থেকে পৌছে কিশোরে। কিশোর বেলায় মানুষের রং হয় আরেক। যেটা শিশু থেকে অনেকটাই ভিন্ন। কিশোরে মানুষ নানা কিছু বুঝতে চেষ্টা করে। প্রাথমিক শিক্ষা মা-বাবার কাছ থেকে গ্রহণ করে। এরপর স্কুল-মকতব থেকে জ্ঞান অর্জন। সময় গড়ায়। সময়ের পরিক্রমায় প্রকৃতির ঋতুর পরিবর্তনের সাথে মানুষ পৌছে যৌবনে। যৌবনের রং কিশোর থেকে আরও ভিন্ন। উদ্যম শরীর,দেহ-মনের অস্বাভাবিক পরিবর্তন। কিশোর থেকে সে তখন সম্পূর্ণ আলাদা। রুপ-রস,চাহিদা,বেশ আগের তুলনা অনেক উন্নত। যৌবনে মানুষের মনের ভিতর খেলা করে ব্যাপক চঞ্চলতা। ভাল-মন্দ জ্ঞান এসময় জানা হলেও যৌবনের উত্তেজনায় অপরাধমূলক কাজও ঘটে।
শিক্ষা জীবন সমাপ্ত করে প্রবেশ করে কর্মক্ষেত্রে। এখানেও আরেক রং লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে প্রবেশ করে অর্থ উপার্জনের দিকে ছোটে। এ যে বেঁচে থাকার ভবিষ্যত পথ রচনা করার সময় যৌবনকাল। এসময় মানুষ ভবিষ্যত রচনার জন্য জীবনে যোজন করে আরেকজন সঙ্গী। যাকে আমরা প্রণয় বা বিয়ে বলি। এখানেও আরেক রঙ। সঙ্গীর যোজনের পর শুরু হয় সংসার। পরিবারের চিত্রও আলাদা।
আবারও সময় গড়ায়। মানুষ এবার পৌছে বৃদ্ধতায়। শরীর সংকীর্ণ হয়ে আসে। চামড়া ঢিলেঢালা হয়ে যায়। রুপ নেয় প্রকৃতির ঝরা পাতার মতো হলুদ কিংবা লাল রং। এখানেও জীবনের আরেক রং। মানুষ বৃদ্ধতায় পৌছে ফিরে যায় ফের ভূমিষ্ঠ শিশুর আদলে। পার্থক্য শুধু একটাই-শিশুর ভবিষ্যত আছে,সামনে চলার আছে রঙিন-বেরঙিন ভবিষ্যত। কিন্তু বৃদ্ধের জন্য সামনের পথ অপেক্ষা করছে একমাত্র মৃত্যু। শেষ পরিণতি। পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা। মানুষের বৃদ্ধকাল বলা যায় চরম করুণ। করুণ হালে তাঁকে অপেক্ষা করতে হয় মৃত্যুর জন্য। পরিবারের কাছে নানা অবহেলা,অবজ্ঞার পাত্র হয় সে। কি নির্মম রঙ এই বৃদ্ধকালের! সময়ের চিরায়ত নিয়মের প্রকৃতির ধারায় মরা পাতার মতো ঝরে পরে মানুষ। অবসান হয় একটা জীবনের। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের বেঁচে থাকার প্রামাণ্যচিত্রে ধরা পরে নানা রঙ। নানা নাটক। পৃথিবীর প্রত্যেক মানুষই নাটক রচনা করে। আবার সেই নাটকে অভিনয় করে।
চলবে
জীবনের নানা রঙের নানা ছবি-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন